× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুস্থ মানুষের পাশে থাকা বিএনপির অঙ্গীকার: চসিক মেয়র

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ২১:৩৮ পিএম

চট্টগ্রাম নগরীর ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডে স্থানীয় বিএনপির উদ্যোগে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে মঙ্গলবার চাল বিতরণ করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম নগরীর ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডে স্থানীয় বিএনপির উদ্যোগে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে মঙ্গলবার চাল বিতরণ করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে থাকা বিএনপির রাজনীতির অন্যতম অঙ্গীকার বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা ডা. শাহাদাত হোসেন। 

নগরীর ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডে স্থানীয় বিএনপির উদ্যোগে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে মঙ্গলবার চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

চসিক মেয়র শাহাদাত বলেন, “জনগণের সেবা করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। মানুষের দুঃসময় ও দুর্যোগে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অতীতের মতো বর্তমানেও অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের পাশে রয়েছি, ভবিষ্যতেও থাকব”।

তিনি বলেন, বরাদ্দকৃত চাল প্রয়োজনের তুলনায় কম হলে আরও চালের ব্যবস্থা করা হবে। কোনো অসহায় পরিবার যেন খাদ্য সংকটে না থাকে সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

মেয়র আরও বলেন, “বিএনপি সবসময় জনগণের দল। মানুষের সুখ-দুঃখ, দুর্যোগ ও সংকটের সময় বিএনপির নেতাকর্মীরা মাঠে থেকে কাজ করেছে আগামীতেও করবে। জনগণের কল্যাণ ও মানবিক সেবার এ ধারা অব্যাহত থাকবে”।

এসময় ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব এম এ হাসনাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম ও নিয়াজ মোহাম্মদ খান এবং কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা।

এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা মুস্তাফিজুর রহমান বুলু, এম এ হাসেম, সুলতান মোহাম্মদ খান সুমন, আকবর কবির ডিউক, সিরাজুল ইসলাম, মো. আব্বাস, মো. তাহের, মো. আলীসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার জনগণ।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা