প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৪:২৬ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৬ ১৬:৪৫ পিএম
কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম।
মাকছুদা ইসলাম বলেন, “আমার স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে যারা কুৎসা রটাচ্ছেন, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব”।
এদিকে ভাইরাল ভিডিওতে থাকা তরুণী নিজেকে সংসদ সদস্যের বৈধ দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন।
তিনি বলেন, “আমাদের বিয়ে বৈধ। পরিকল্পিতভাবে আমাদের সম্মানহানি ও সামাজিকভাবে হেনস্তা করার উদ্দেশ্যে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে”।
এর আগে, সোমবার রাত থেকে গাজী নজরুল ইসলামকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।
এ বিষয়ে মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুল রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ভাইরাল ভিডিওতে দেখা যাওয়া তরুণী গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী।
তিনি দাবি করেন, পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়েছে। বয়সের পার্থক্যের কারণে বিষয়টি প্রকাশ্যে আনা হয়নি।