× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াত এমপির ভিডিও ভাইরাল, তরুণীকে দ্বিতীয় স্ত্রী দাবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ ১৩:৩৭ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৬ ১৬:৪৩ পিএম

ঘটনার পর গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের একটি কাবিননামার কপি প্রতিদিনের বাংলাদেশের হাতে এসেছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ঘটনার পর গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের একটি কাবিননামার কপি প্রতিদিনের বাংলাদেশের হাতে এসেছে। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সোমবার রাত থেকে ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।

ভাইরাল ভিডিওতে একজন নারী ও একজন পুরুষকে একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। ভিডিওর কিছু অংশে ওই ব্যক্তিকে ফোনে কথা বলতে এবং অন্য কিছু অংশে নারীটির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।

ভিডিওটি প্রকাশের পর এ নিয়ে বিভিন্ন ধরনের দাবি সামনে আসে। সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল-সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ‘ক্রাইম বার্তা’ ভিডিওটি নিয়ে ভিন্ন দাবি করলেও, ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটি সম্পাদিত বা কৃত্রিম নয়; এটি আসল ভিডিও।

এ বিষয়ে মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুল রহমান প্রতিদিনের বাংলাদেশকে জানান, ভাইরাল হওয়া ভিডিওতে থাকা নারী গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী। তাদের বিয়ে পারিবারিক ভাবেই হয়েছে। বয়সের এক প্রান্তের বিয়ে হওয়ায় জানাজানি ছিল না।

কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে আমরা একসাথে বসে কথা বলে, পরবর্তী ব্যবস্থা নিব”।

এদিকে গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম বলেন, “আমার স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে যারা কুৎসা রটাচ্ছেন, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব”।

ভাইরাল ভিডিওতে থাকা তরুণীর বাবা বলেন, “এটি সামাজিকভাবে হেনস্তা করার অপচেষ্টা। গত ১৭ জুন আমার বড় মেয়ের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে হয়েছে। বিয়েতে তার প্রথম স্ত্রীসহ উভয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন”।

ওই তরুণীও দাবি করেন বৈধভাবেই তাদের বিয়ে হয়েছে। তিনি বলেন, “আমাদের বিয়ে বৈধ। পরিকল্পিতভাবে আমাদের সম্মানহানি ও সামাজিকভাবে হেনস্তা করার উদ্দেশ্যে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে।”

এদিকে, এই ঘটনার পর গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের একটি কাবিননামার কপি প্রতিদিনের বাংলাদেশের হাতে এসেছে। তবে কাবিননামাটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা