জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জুলাইয়ের শহিদ পরিবারপ্রতি ন্যূনতম ১ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়াসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
অনুষ্ঠানে আরিফুল ইসলাম আদীব বলেন, “জুলাইয়ের প্রতিটি শহীদ পরিবারের জন্য ন্যূনতম ১ কোটি টাকা প্রদান করে তাদের আর্থিক সংস্থানের ব্যবস্থা করতে হবে”।
একই সঙ্গে শহীদ পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনের সংগঠকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, “ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ আন্দোলনের গুরুত্বপূর্ণ স্থানগুলোর আশপাশে থাকা চিকিৎসকদের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে বিস্তারিত ডকুমেন্টেশন তৈরির উদ্যোগ নিতে হবে সরকারকে”।
দোয়া অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর এনসিপির সাংগঠনিক সম্পাদক নূর খানের সঞ্চালনায় বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ ও মাহিন সরকার এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।