× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি, নেতৃত্বে বারী-টিপু

কুমিল্লা অফিস

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১১:৫৮ এএম

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

দীর্ঘ প্রতীক্ষার পর কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ও ৯ সদস্যের উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে বিএনপি।

একই সঙ্গে প্রবীণ ও অভিজ্ঞ নেতাদের নিয়ে ৯ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে উদবাতুল বারী আবুকে সভাপতি এবং মো. ইউসুফ মোল্লা টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া নজরুল ইসলাম ভিপি সিনিয়র সহ-সভাপতি এবং খলিলুর রহমান বিপ্লব সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে ১৬ জন সহ-সভাপতি, ১০ জন যুগ্ম সম্পাদক, ৬ জন সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদক, সহ-সম্পাদক ও সদস্য পদে মোট ১৫১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে মঙ্গলবার রাতে কমিটি অনুমোদন দেওয়া হলেও বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে আহাম্মেদ শোয়েব সোহেলকে কোষাধ্যক্ষ, আবদুল্লাহ আল মামুন ভিপিকে প্রচার সম্পাদক এবং ইকরাম হোসেন তাজকে দপ্তর সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রাজিউর রহমান রাজিব, সাজ্জাদুল কবির সাজ্জাদ, খলিলুর রহমান খলিল, মনির হোসেন পারভেজ, ফুয়াদ আহাম্মেদ ও মোসাম্মৎ ফরিদা আক্তার ডলি।

এ ছাড়া আইন, মহিলা, যুব, ছাত্র, শ্রম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, মানবাধিকার, পরিবেশ, তথ্য ও গবেষণা, ত্রাণ ও পুনর্বাসন, স্থানীয় সরকার, গণশিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক, শিল্প ও বাণিজ্য, ধর্ম, প্রবাসী কল্যাণ, ক্ষুদ্র ঋণ ও সমবায়, তাঁতী, মৎস্যজীবী এবং উপজাতিসহ বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদক ও সহ-সম্পাদক পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

৯ সদস্যের উপদেষ্টা পরিষদে রয়েছেন বেগম রাবেয়া চৌধুরী, ফজলুল হক ফজলু, ফরিদ উদ্দিন আহাম্মেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল কাদের জিলানী, এস এ বারী সেলিম, ফরহাদ আক্তার মো. শাহরিয়ার, ডা. মোসলেহ উদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডা. নীলুফা পারভীন।

দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবগঠিত কমিটি মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। পাশাপাশি তৃণমূলের সঙ্গে যোগাযোগ জোরদার, সাংগঠনিক ভিত্তি সুসংহত এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি সফল বাস্তবায়নে নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আশা করা হচ্ছে, এর মাধ্যমে মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা