× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতির সঙ্গে প্রতারণা করছে সরকার: গোলাম পরওয়ার

খুলনা অফিস

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ ২২:১৭ পিএম

খুলনা প্রেস ক্লাব ব্যাংকুয়েট হলে ১১-দলীয় ঐক্য খুলনার উদ্যোগে আয়োজিত ‘জুলাই অভ্যুত্থানের চেতনা : সাম্প্রতিক বাস্তবতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে দেন মিয়া গোলাম পরওয়ার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা প্রেস ক্লাব ব্যাংকুয়েট হলে ১১-দলীয় ঐক্য খুলনার উদ্যোগে আয়োজিত ‘জুলাই অভ্যুত্থানের চেতনা : সাম্প্রতিক বাস্তবতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে দেন মিয়া গোলাম পরওয়ার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, জুলাই সনদে স্বাক্ষর, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সংশ্লিষ্ট প্রক্রিয়ার বিষয়ে বিএনপি শুরু থেকে একমত থাকলেও ক্ষমতায় যাওয়ার পর তারা রাষ্ট্রপতির আদেশ, গণভোটের রায় ও জুলাই সনদের বাধ্যবাধকতা অস্বীকার করছে। তার ভাষায়, এটি জাতির সঙ্গে প্রতারণা ও রাজনৈতিক দ্বিচারিতার শামিল।

বুধবার (১৫ জুলাই) রাতে খুলনা প্রেস ক্লাব ব্যাংকুয়েট হলে ১১-দলীয় ঐক্য খুলনার উদ্যোগে আয়োজিত ‘জুলাই অভ্যুত্থানের চেতনা : সাম্প্রতিক বাস্তবতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গণভোটে পাওয়া জনরায় কার্যকর না করে সরকার ভুল পথে হাঁটছে। জুলাই সনদের আইনগত ভিত্তি তৈরির পরিবর্তে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়ে সরকার জনগণের প্রত্যাশা থেকে সরে এসেছে।’

তিনি দাবি করেন, সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংশোধনের জন্য যে বিশেষ কমিটি গঠন করেছে, সেটি প্রকৃত অর্থে সংস্কারের উদ্যোগ নয়। তার মতে, বিদ্যমান সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের লক্ষ্যে জাতীয় সংসদে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া উচিত।

জামায়াতের এ নেতা বলেন, সংসদে যদি গণভোটে প্রতিফলিত জনমতের যথাযথ প্রতিফলন না ঘটে, তাহলে আবারও জনগণের কাছেই ফিরে যেতে হতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সংসদে যে সমস্যার সমাধান হওয়ার কথা, তা রাজপথে গড়ালে সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জুলাই সনদের উদ্দেশ্য ছিল রাষ্ট্রের ফ্যাসিবাদী কাঠামো পরিবর্তন করে একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। আন্দোলনে বহু মানুষের প্রাণহানি ও আহত হওয়ার যে ত্যাগ রয়েছে, তার প্রতি সম্মান জানাতে গণভোটের রায় বাস্তবায়নের বিকল্প নেই। 

মিয়া গোলাম পরওয়ার জানান, জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটিকে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রত্যাখ্যান করেছেন। তার ভাষ্য, আংশিক সংস্কার নয়, প্রকৃত অর্থে সংবিধানের আমূল পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, ১১-দলীয় ঐক্য সংসদের পাশাপাশি রাজপথেও এ দাবিতে আন্দোলন চালিয়ে যাবে। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হুসাইন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবিতা বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ। এ ছাড়া ১১-দলীয় ঐক্যের নেতারা আলোচনায় অংশ নেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা