মৃত্যুকালে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বয়স হয়েছিল ৯৫ বছর। ছবি: বাসস
বাংলাদেশের প্রবীণ রাজনীতিক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
জমির উদ্দিন সরকার তার জীবদ্দশায় বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি,
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সকালে ধানমন্ডির তাকওয়া মসজিদে গোসল সম্পন্ন করার পর তার মরদেহ ধানমন্ডিতে নিজ বাসভবনে নেওয়া হবে।
এদিকে, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা ও দাফনের সময়সূচি পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলে শোকের আবহ বিরাজ করছে।
অনেকেই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।