× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না শেখ মুজিবের: স্পিকার হাফিজ উদ্দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে

১৯৭১ সালে শেখ মুজিবুর রহমানের পাকিস্তান ভাঙার কোনো ইচ্ছা ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

‘রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া)’ আয়োজিত ‘দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ইতিহাস ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক এক আলোচনা সভায় শনিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “তাজউদ্দিন সাহেব শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছিলেন, ‘পাকিস্তানিরা আক্রমণ করতে যাচ্ছে, মানুষ স্বাধীনতা চায়’। কিন্তু শেখ সাহেব তখন বলেছিলেন, ‘আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান ভাঙতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না’। সুতরাং তিনি স্বাধীনতার ঘোষণা দেননি”।

মেজর হাফিজ উদ্দিন বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, এটি ছিল একটি জনতার যুদ্ধ”।

তিনি অভিযোগ করে বলেন, “স্বাধীনতার পর ক্ষমতায় এসে একটি বিশেষ গোষ্ঠী ইতিহাস বিকৃত করে শুধু ৭ই মার্চের ভাষণের ওপর ভিত্তি করে স্বাধীনতার কৃতিত্ব নিতে চেয়েছিল, যা ছিল চরম অন্যায়”।

তিনি বলেন, “রাজনীতিবিদরা সাধারণত অন্যের কৃতিত্ব হাইজ্যাক করেন এবং নিজের দলের নেতাকে ছাড়া কাউকে কৃতিত্ব দিতে চান না”।

মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে তিনি বলেন, “৭১ যারা দেখে নাই তারা দুর্ভাগা। আমরা ভাগ্যবান ১৯৭১ সাল দেখতে পেয়েছি। আমাদের তো মাত্র পাঁচটা ব্যাটালিয়ন ছিল। ৪ হাজার সৈনিক। মুক্তিবাহিনী ছিল প্রায় লক্ষের মতো। বাকিরা তো ছাত্র, সাধারণ মানুষ, রিকশাওয়ালা, মুদি দোকানদার, বাসের হেল্পার, ড্রাইভার, পিয়ন, চাপ্রাসী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, যুবক সকল পেশার মানুষ এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা