× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্থানীয় সরকার নির্বাচন

ভোট কারচুপি করলে সেই হাত থাকবে না: সারজিস আলম

রাজশাহী অফিস

প্রকাশ : ১ ঘণ্টা আগে

রাজশাহীতে শুক্রবার রাতে আয়োজিত দলীয় সমাবেশে নির্বাচন, সরকার ও নানা সমসাময়িক ইস্যুতে বক্তব্য দেন নসিপির উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহীতে শুক্রবার রাতে আয়োজিত দলীয় সমাবেশে নির্বাচন, সরকার ও নানা সমসাময়িক ইস্যুতে বক্তব্য দেন নসিপির উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনায় কোনো ধরনের কারচুপি বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম।

রাজশাহীতে শুক্রবার রাতে আয়োজিত দলীয় সমাবেশে তিনি নির্বাচন, সরকার ও নানা সমসাময়িক ইস্যুতে বক্তব্য দেন।

রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে সারজিস আলম বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ প্রশাসনের কেউ ভোট গণনায় কারচুপির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ ভোট গণনায় এদিক-ওদিক করার চেষ্টা করলে যে হাত এটা করবে সেই হাত আর থাকবে না।

তিনি অভিযোগ করেন, প্রশাসনের ব্যবহার, ক্ষমতার অপব্যবহার, পেশিশক্তি, কালোটাকার প্রভাব এবং আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের মাধ্যমে বিএনপি আগের (ত্রয়োদশ সংসদ) নির্বাচনে বিজয়ী হয়েছিল।

সমাবেশে আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী হিসেবে মহানগর সভাপতি মোবাশ্বের আলীকে পরিচয় করিয়ে দেন সারজিস আলম।

জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, জুলাই সনদের বাস্তবায়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, যুবকদের কর্মসংস্থান, সীমান্তে পুশইন ও হত্যা বন্ধ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, তিনি যেন ভুলে না যান, কী পরিস্থিতিতে তাকে লন্ডনে যেতে হয়েছিল এবং সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর আলুপট্টি মোড় থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মোবাশ্বের আলী। বক্তব্য দেন আতিক মুজাহিদ, সারোয়ার তুষার, সাঈফ মুস্তাফিজ, ইমরান ইমন এবং মনিরা শারমিন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা