× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৩ বছর পর গৌরনদীতে আসছেন প্রধানমন্ত্রী

গৌরনদী (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

দলীয় প্রস্তুতি সভায় বক্তব্য দেন সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দলীয় প্রস্তুতি সভায় বক্তব্য দেন সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী সোমবার বরিশাল সফরে আসছেন।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে বরিশাল বিভাগে তার প্রথম আনুষ্ঠানিক সফর।

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক প্রস্তুতি।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম জানান, এর আগে উপজেলার বাটাজোর ইউনিয়নের পুনঃখনন করা হয় সরিকল-বাটাজোর খাল।

তিনি বলেন, সেই খালের পাশে সোমবার সকাল সাড়ে ১০টায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান বলেন, প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে দলীয় নেতাকর্মীরা মাঠপর্যায়ে প্রস্তুতি নিচ্ছেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নির্দেশনায় প্রশাসন ও দল যৌথভাবে একাধিক প্রস্তুতি সভা সম্পন্ন করেছে। 

একই সঙ্গে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও দফায় দফায় প্রস্তুতি সভা করেছেন।

সম্প্রতি জহির উদ্দিন স্বপন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে কর্মসূচির স্থান পরিদর্শন করেন এবং সার্বিক প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ১৩ জুলাই সকাল সাড়ে ৬টায় ঢাকার বাসভবন থেকে বরিশালের উদ্দেশে রওনা হবেন।

গৌরনদীর কর্মসূচি শেষে তিনি বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমিসংলগ্ন এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

পরে জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

স্থানীয় নেতারা জানান, গৌরনদীবাসীর মধ্যে সফর ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।

এর আগে ২০০৩ সালে সর্বশেষ গৌরনদী সফর করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সে সময় তিনি কুতুবপুর স্বনির্ভর খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। 

২৩ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তার এই সফরকে এলাকাবাসী বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা