× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আইসিইউতে

বগুড়া অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। ফাইল ছবি

ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। ফাইল ছবি

বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের সাবেক অধ্যক্ষ এবং বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি বর্তমানে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।

পারিবারিক সূত্র জানায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

ডা. মওদুদ হোসেনের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মাসুদ আলমগীর হোসেন বলেন, তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অবস্থার উন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব তাকে ঢাকায় নেওয়ার চেষ্টা করা হবে।

ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল চিকিৎসক, স্বাস্থ্য প্রশাসক ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিত। তিনি শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক ও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে ভূমিকা রাখেন।

চিকিৎসা পেশার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বগুড়া জেলা জিয়া পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেন।

ডা. মওদুদ হোসেনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর চিকিৎসক, রাজনৈতিক নেতা-কর্মী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তার আরোগ্য কামনা করে বার্তা দিচ্ছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা