× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদবঞ্চিত যুবদল নেতাদের জরুরি সভা, কমিটি পুনর্গঠনের দাবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ঘণ্টা আগে

প্রেসক্লাব-সংলগ্ন মেট্রোলাউঞ্জ রেস্টুরেন্টে মঙ্গলবার পদবঞ্চিত যুবদল নেতাদের জরুরি সভা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পদবঞ্চিত নেতারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রেসক্লাব-সংলগ্ন মেট্রোলাউঞ্জ রেস্টুরেন্টে মঙ্গলবার পদবঞ্চিত যুবদল নেতাদের জরুরি সভা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পদবঞ্চিত নেতারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পদবঞ্চিত নেতারা সংগঠনের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন এবং ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দ্রুত সাক্ষাৎ করে এ বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রেসক্লাব-সংলগ্ন মেট্রোলাউঞ্জ রেস্টুরেন্টে মঙ্গলবার পদবঞ্চিত যুবদল নেতাদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় নেতারা বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে ভূমিকা রাখা, হামলা-মামলা ও কারাবরণের শিকার ত্যাগী নেতাদের কমিটিতে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানাবেন। পাশাপাশি সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি গঠনে অনিয়ম ও অনৈতিকতার অভিযোগ তুলে ধরে এ-সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান উপস্থাপনেরও সিদ্ধান্ত হয়েছে।

সভায় উপস্থিত নেতারা দাবি করেন, নবগঠিত কমিটির নেতাদের মধ্যে অভ্যন্তরীণ গ্রুপিং, সম্প্রতি কেন্দ্রীয় কার্যালয়ে ঘটে যাওয়া বিশৃঙ্খলা এবং একজন দায়িত্বশীল নেতার দীর্ঘদিনের অসাংগঠনিক ও রূঢ় আচরণের বিষয়েও দলের শীর্ষ নেতৃত্বকে অবহিত করা হবে।

নেতারা আরও অভিযোগ করেন, গত ৫ জুলাই যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নবগঠিত কমিটির সাংগঠনিক সভায় অযোগ্য, দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের পদায়ন নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও বাগবিতণ্ডা হয়েছে, যা তাদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে।

এ ছাড়া বিভাগীয় টিমের জেলা সফরের সময় বিভিন্ন স্থানে তৃণমূলের নেতাকর্মীদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়া এবং কোথাও কোথাও বিতর্কিত নেতাদের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশের ঘটনাও সভায় আলোচনায় আসে।

সভায় বক্তারা বলেন, কমিটি গঠনে অনিয়ম এবং তৃণমূলে নবগঠিত কমিটির নেতাদের যথাযথ গ্রহণযোগ্যতা না থাকায় যুবদলের মতো একটি সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তারা দ্রুত কমিটি পুনর্গঠন, বিতর্কিতদের বাদ দেওয়া এবং পদবঞ্চিত ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অন্তর্ভুক্ত করার দাবি জানান।

সভায় উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রফিক (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল (সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), জাকির হোসেন খান (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), রিয়ন তালুকদার (সাবেক গ্রাম সরকারবিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), দেওয়ান অলি উদ্দিন সুমন (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), আবুল হাসান (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), খালিদ মাহমুদ মাসুদ (সহ-সাংগঠনিক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), মাহফুজুর রহমান, মিজানুর রহমান সোহাগ (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), আমানুল্লাহ বিপুল (সাবেক সহ-ক্রীড়াবিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি)।

আরও উপস্থিত ছিলেন আসাদুল হক টিটু (সহ-শিল্পবিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), গোলাম ফারুক (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), সেলিম হোসেন মুন্না আকন্দ (সাবেক সদস্য, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), বাসেদুর রহমান সোহেল (সাবেক সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), মিজানুর রহমান মোল্লা, মিজানুর রহমান খান (সাবেক সদস্য, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), কাজী মেজবাউল আলম, মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ আরিফ, আনোয়ার জাহিদ, সুমন চৌধুরী (সাবেক সহ-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), মাসুদ সরকার, সবুর খান সাগর, জাহাঙ্গীর আলম, শফিউল আজম (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), মিরাজ আজিম (সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ)।

ছিলেন স্বপন মণ্ডল (সাবেক জলবায়ুবিষয়ক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), মাজেদুল ইসলাম মাসুম (সাবেক সহ-ক্রীড়াবিষয়ক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), খন্দকার আমিনুল হক কাকন (সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, দর্শন বিভাগ, জবি), নজরুল ইসলাম নাহিদ (সাবেক সভাপতি, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়), ফরিদ খান (সাবেক সহ-সভাপতি, ঢাবি শাখা), মহিবুল্লাহ জয়, খলিলুর রহমান জনি, এম কামরুল হাসান (সাবেক সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), শরিফ আল ফরহাদ দীপু (সহ-ক্রীড়া সম্পাদক), রবিউল হাসান আরিফ (সাবেক সহ-সভাপতি, ঢাবি শাখা), ফজলুল হক নিরব (সাবেক সহ-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), রাকিবুল ইসলাম রোকন (সাবেক যুববিষয়ক সম্পাদক।

আরও ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), ইয়াকুব রাজু (সাবেক বেসরকারিবিষয়ক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ), বিশ্বজিৎ ভদ্র (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা), মাহমুদ খান (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, যুবদল মহানগর উত্তর), দুলাল মাতব্বর (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল পূর্ব), খসরু আহমেদ হিরন (সাবেক সিনিয়র সহ-সভাপতি, জহুরুল হক হল শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়), সেলিম রেজা, মাসুদ রানা, মানিক হোসেন (সাবেক ছাত্রনেতা, মহানগর পশ্চিম), এমদাদুল হক পারভেজ, ইমদাদুল হক, জাহিদ হাসান হিরন, নজরুল ইসলাম (সাবেক ছাত্রনেতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়), মহিন উদ্দিন বেগ সুজন, কবির আহমেদ (সাবেক ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা