× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৪

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬ ২২:৪৫ পিএম

আপডেট : ০৭ জুলাই ২০২৬ ০৮:২৯ এএম

মঞ্চে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ যখন বক্তব্য চলাকালীন সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। ছবি: ভিডিও থেকে

মঞ্চে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ যখন বক্তব্য চলাকালীন সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। ছবি: ভিডিও থেকে

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার পর সমাবেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। 

সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে সোমবার রাত পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. শাহীন খন্দকার (৩০), মো. জসিম (২৬), মো. শাহাদাত হোসেন (৪০) এবং নাম পরিচয় জানা যায়নি এমন আরও একজন। তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় হঠাৎ মঞ্চের অদূরে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

বিস্ফোরণের সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তবে তারা কেউ আহত হননি।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা সমাবেশ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে। তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসান বলেন, “চারজন আহতকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে একজনের পায়ে গুরুতর আঘাত রয়েছে। তিনজনকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে অস্ত্রোপচারের জন্য পাঠানো হয়েছে। অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে”।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। 
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা