× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ ইসলাম

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬ ২০:৪৮ পিএম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

তিনি বলেন, “আপনারা জানেন বাংলাদেশ একটি নির্বাচন হয়েছে। সেখানে দুইটি নির্বাচন হয়েছে। একটি ছিল গণভোট, সেই নির্বাচনে দেশের ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছিল। কিন্তু বিএনপি সরকার গণভোট ও জুলাই সনদকে অস্বীকার করছে। জনগণের সাথে প্রতারণা, জাতির সঙ্গে গাদ্দারি করছে”।

গাজীপুরের কালীগঞ্জে জুলাই বিপ্লবীদের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সোমবার বিকালে এ সব বলেন তিনি। 

নাহিদ ইসলাম বলেন, “কক্সবাজারের মাদক বন্ধ করুন, দেশের সব যায়গার চোরাচালান বন্ধ করুন। দেশের আইনশৃঙ্খলা নিশ্চিত করুন। আমাদের ভাই শরীফ ওসমান হাদী জীবন দিয়েছিল, আজাদীর জন্য, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য। কিন্তু আমরা দেখছি সীমান্তে সাধারন মানুষকে হত্যা করছে বিএসএফ। আমরা দেখছি সীমান্তে পুশইন হচ্ছে। এগুলো বন্ধ করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে”। 

সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান, গাজীপুর জেলা আহ্বায়ক এম এম শোয়াইব, গাজীপুর মহানগর সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম, গাজীপুর জেলা সদস্য সচিব খন্দকার আল আমীন প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই পদযাত্রা’ শুরু আজ। প্রথম দিনে গাজীপুরের কালীগঞ্জে দিয়ে শুরু হলো। গণভোটের মাধ্যমে যে জুলাই সনদের পক্ষে মানুষ রায় দিয়েছে তা বাস্তবায়ন করতে হবে অবিলম্বে”।

এছাড়া জুলাই বিপ্লবীদের মহাসমাবেশে এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা