× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই পদযাত্রার দক্ষিণাঞ্চলীয় সূচি পরিবর্তন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

জুলাই পদযাত্রায় এনসিপি নেতারা। ছবি: ভিডিও থেকে নেওয়া

জুলাই পদযাত্রায় এনসিপি নেতারা। ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রতিকূল আবহাওয়া এবং কক্সবাজারের উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় প্রাণহানির পরিপ্রেক্ষিতে জুলাই পদযাত্রার দক্ষিণাঞ্চলের কয়েকটি কর্মসূচির সূচি পরিবর্তন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সোমবার উখিয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে এই ঘোষণা দিয়েছে এনসিপি।

পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিকূল আবহাওয়া ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার উখিয়া থেকে শুরু হওয়ার কথা থাকা কক্সবাজার সদর ও পৌরসভা, বান্দরবান সদর, চট্টগ্রামের আনোয়ারা এবং খাগড়াছড়ি সদরের পদযাত্রা কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

এতে আরও জানানো হয়, আগামী ৯ জুলাই ফেনীর সোনাগাজী থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা কর্মসূচি শুরু হবে।

স্থগিত হওয়া এলাকাগুলোর পদযাত্রা চলতি মাসের শেষ দিকে সমন্বয় করে নতুন সময়সূচি অনুযায়ী আয়োজন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা