× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগের আস্ফালন বরদাশত করা হবে না: ড. খন্দকার মারুফ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১ ঘণ্টা আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বিশ্বরোডসহ আশপাশের এলাকায় মঙ্গলবার আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বিশ্বরোডসহ আশপাশের এলাকায় মঙ্গলবার আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “রাজনীতির নামে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের চোখ রাঙানি আস্ফালন বরদাশত করা হবে না। তাদের রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকাণ্ড জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হস্তে দমন করা হবে।”

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বিশ্বরোডসহ আশপাশের এলাকায় মঙ্গলবার আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক’ কর্মকাণ্ডের প্রতিবাদে দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি এসব কর্মসূচির আয়োজন করে।

ড. খন্দকার মারুফ বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ কখনও গণতন্ত্র বিশ্বাস করে না। তারা গায়ের জোরে গত ১৭ বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য এবং গণতন্ত্রসহ সব ক্ষেত্র ধ্বংস করে পালিয়ে গেছে। ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেছে। 

“প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশকে যখন দ্রুত উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে নিচ্ছে। তখন দেশের উন্নয়ন কাজ ব্যাহত এবং শান্তি বিনষ্ট করতে আওয়ামী লীগ তাদের পুরনো চরিত্র বিধ্বংসী মনোভাব নিয়ে চোখ রাঙাচ্ছে।”

তিনি বলেন, দেশের জনগণ ভালো থাকুক, শান্তিতে থাকুক— আওয়ামী লীগ কখনোই তা চায় না। দেশকে অস্থিতিশীল করতে তারা আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে।”

“রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় স্বার্থরক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী সব কর্মকাণ্ড শক্তহাতে প্রতিরোধ করা হবে” যোগ করেন তিনি। 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ জসিমউদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তারসহ আরও অনেকেই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা