× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদাবাজির পিছনে সরকারদলীয় লোকেরা আছে: জামায়াত আমির

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চাঁদাবাজির পেছনে সরকারদলীয় লোকেরা আছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, “নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা চাঁদাবাজদের আতঙ্কে ভালো নেই”। 

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে আয়োজিত কর্মী সমাবেশে শুক্রবার দুপুরে এ সব কথা বলেন তিনি। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার।

ড. শফিকুর রহমান বলেন, “নারায়ণগঞ্জ একসময় প্রাচ্যের ডান্ডি বলা হতো। ঢাকা ছিল প্রশাসনিক রাজধানী আর নারায়ণগঞ্জ ছিল শিল্পের রাজধানী। ঢাকা ঢাকার জায়গায় আছে, কিন্তু নারায়ণগঞ্জ তার গৌরব হারিয়ে ফেলেছে। বরঞ্চ মাঝখানে এইটা সন্ত্রাসের রাজধানী হিসেবে পরিচিত হয়েছিল”।

তিনি বলেন, “ত্বকী আপনাদেরই ছেলে। তার হত্যার বিচার কি এই নারায়ণগঞ্জের মানুষ আজ পর্যন্ত পেয়েছে? পায়নি। শুধু কি ত্বকী, সাত খুনের ঘটনা কি আমরা ভুলে যাবো? এ রকম দফায় দফায় ছোপ, ছোপ রক্ত আর কাড়ি কাড়ি লাশ এই নারায়ণগঞ্জে উপহার দেওয়া হয়েছিল”।

জামায়াত আমির বলেন, কোন কোন নেতা হুঙ্কার দিয়ে বলতেন, খেলা হবে। এখন কার বিরুদ্ধে, কোন মাঠে খেলতেছেন? এখন কিন্তু তারা আর নারায়ণগঞ্জে আছে? এখন কি আর খেলা হবে বলে? হুঙ্কার দেওয়া ভালো নয়। অহংকার আল্লাহ তাআলার চাঁদর। এইটা নিয়া কোনো মানুষ টানাটানি করুক, এইটা আল্লাহ পছন্দ করেন না। অহংকারীরা কিছুটা পাওনা পেয়েছে। বাকিটাও পাবে। নতুন করে ওই রকম কোনো গডফাদার তৈরি হোক, সেটা আমরা চাই না”।

এ মঞ্চে আসার আগে নারায়ণগঞ্জের বিশিষ্ট কয়েকজন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসেছিলেন জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, “একটুখানি সময় তাদের কথা শুনলাম। কী যেন আতঙ্ক তাদেরকে তাড়া করছে। তারা বুক বড় করে, মুখ খুলে কথা বলতে চান না। তাদের চোখের ভাষা বুঝা যায় কিন্তু ঠোটের ভাষা অস্পষ্ট। শেষ পর্যন্ত একজন তো নিরবতা ভেঙ্গে বললেন, আমরা ভালো নেই। এই চাঁদাবাজরা ভালো থাকতে দিচ্ছে না”।

এই চাঁদাবাজরা কারা, কোন দলের প্রশ্ন করে তিনি বলেন, “নারায়ণগঞ্জবাসী আপনারা এদের চেনেন কিনা? দলের নেতা হয়ে বলা হবে, আমরা দুর্নীতির টুঁটি চেপে ধরবো। আর ঘরে ঘরে চাঁদাবাজদেরকে লেলিয়ে দিবেন। কথার সঙ্গে কাজে মিল নেই। আবার তারাই আমাদের খোঁটা দেন- আমরা নাকি জান্নাতের টিকেট বিক্রি করি”।

তিনি আরও বলেন, “অন্যের সম্পদের উপর যারা লোলুপ দৃষ্টি ফেলে, তারা চোর। এরা চোরের চাইতেও খারাপ। যদি তোর কিছু না থাকে, তাহলে ভিক্ষা কর। ভিক্ষা করা হারাম না, কিন্তু চুরি এবং চাঁদাবাজি সর্বাবস্থায় হারাম। আগের হাট-বাজার, মহালের দখলদারি কেবল হাত-বদল হয়েছে। এমনকি আগে যে সমস্ত ব্যাংক-ডাকাতদের ব্যবসা কারা করছে তাদেরকে কি আমরা চিনি না? জনগণ সময়মতো জবাব দেবে”।

সমাবেশ থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা আব্দুল জব্বারকে মনোনয়ন দেওয়ার ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা