× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষমতায় এসে বিএনপি ১৮০ ডিগ্রি অবস্থান পরিবর্তন করেছে: মিয়া গোলাম পরওয়ার

খুলনা অফিস

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

ক্ষমতায় বসার পর বিএনপি ১৮০ ডিগ্রি অবস্থান পরিবর্তন করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ক্ষমতায় বসার পর বিএনপি ১৮০ ডিগ্রি অবস্থান পরিবর্তন করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ক্ষমতায় বসার পর বিএনপি ১৮০ ডিগ্রি অবস্থান পরিবর্তন করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বৃহস্পতিবার দুপুরে তিনি এসব কথা বলেন। 

তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচনের আগে জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া বিএনপি ক্ষমতায় এসে সেই অবস্থান থেকে সম্পূর্ণ সরে গেছে”।

তিনি বলেন, “বর্তমান প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা একসময় যে সংস্কার উদ্যোগের পক্ষে দেশব্যাপী প্রচারণা চালিয়েছিলেন, এখন তারাই গণভোট ও সংবিধান সংস্কার পরিষদকে বেআইনি ও সংবিধান পরিপন্থী বলে অভিহিত করছেন”।


মিয়া গোলাম পরওয়ার বলেন,“ জুলাই সনদ বাস্তবায়ন শুধু জামায়াত, এনসিপি বা ১১ দলের দাবি নয়, এটি দেশের বিপুল জনগোষ্ঠীর প্রত্যাশার প্রতিফলন”।

তিনি দাবি করেন, গণভোটে অধিকাংশ মানুষ এ উদ্যোগের পক্ষে মত দিয়েছেন। সংসদে সমাধানযোগ্য বিষয়কে ইচ্ছাকৃতভাবে রাজপথে নিয়ে যাওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

খুলনায় আগামী শনিবার ১১ দলীয় বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ জুন খুলনা সার্কিট হাউস ময়দানে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও বক্তব্য রাখবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা