× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দলীয় বাজেট বলা গণতান্ত্রিক সরকারের প্রতি ‘নিকৃষ্ট মন্তব্য’: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

চকরিয়া পৌর বাস টার্মিনালে প্রধানমন্ত্রী কক্সবাজার সফর উপলক্ষে শুক্রবার স্থানীয় বিএনপির জনসভাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রবা ফটো

চকরিয়া পৌর বাস টার্মিনালে প্রধানমন্ত্রী কক্সবাজার সফর উপলক্ষে শুক্রবার স্থানীয় বিএনপির জনসভাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রবা ফটো

সরকারের ঘোষিত বাজেটকে ‘দলীয় বাজেট’ আখ্যায়িত করা গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত সরকারের প্রতি একটি ‘নিকৃষ্ট মন্তব্য’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

চকরিয়া পৌর বাস টার্মিনালে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের কক্সবাজার সফর উপলক্ষে শুক্রবার (১২ জুন) বিকেলে স্থানীয় বিএনপির জনসভাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের ঘোষিত বাজেট অবশ্যই বিএনপি এবং নির্বাচনী জোটভুক্ত দলগুলোর বাজেট। এটিকে কেউ দলীয় বাজেট বললে তা গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত সরকারের প্রতি নেতিবাচক মন্তব্য হিসেবে বিবেচিত হবে।

তিনি বলেন, বিগত ১৭ বছরে প্রায় ধ্বংসপ্রাপ্ত আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থার ওপর দাঁড়িয়ে মাত্র তিন মাসের মধ্যে বাজেট প্রণয়ন করাই সরকারের অন্যতম বড় সাফল্য। বাজেটে একদিকে রাজস্ব আহরণের চাপ কমানো হয়েছে, অন্যদিকে রাজস্ব আয়ের পরিধি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে রাজস্ব আয় বাড়বে এবং উন্নয়ন ব্যয়ে দেশীয় অর্থায়নের অবদান বৃদ্ধি পাবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ঋণ ও বৈদেশিক সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যেই সরকার বাজেটে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। উন্নয়ন বাজেট দীর্ঘদিন ব্যাংক ও বিদেশি সহায়তানির্ভর থাকলে দেশের নির্ভরশীলতা অব্যাহত থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার প্রধানমন্ত্রীর একদিনের কক্সবাজার সফরকে সামনে রেখে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি তদারকির জন্য শুক্রবার কক্সবাজারে যান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি সফরস্থল, জনসভা মঞ্চ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও আয়োজকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা