× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতির বাজেট: এনসিপি

বিবিসি বাংলা

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লোগো। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লোগো। ফাইল ছবি

আগামী অর্থবছরের বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এটিকে ‘উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত’ বলে মন্তব্য করেছে দলটি।

দলের ছায়া বাজেট কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ বৃহস্পতিবার দাবি করেছেন, সরকার দুই লাখ ৫০ হাজার কোটি টাকার বাজেট ঘাটতির (সরকার দুই লাখ ৪৩ হাজার কোটির কথা বলেছে) কথা বললেও প্রকৃত ঘাটতি সাড়ে চার লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে।

তিনি বলেন, প্রস্তাবিত ছয় লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা অসম্ভব। রাজস্ব আদায়ে দুই লাখ কোটি টাকারও বেশি ঘাটতি থেকে যেতে পারে।

তার মতে, রাজস্ব আদায়ের সম্ভাব্য ঘাটতি বিবেচনায় নিলে প্রস্তাবিত বাজেট কার্যত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেটে পরিণত হতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা