× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিভিন্ন দাবিতে কর্মসূচি দেবে ১১ দলীয় ঐক্য

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সীমান্তে ভারত কর্তৃক কথিত ‘পুশইন’, সীমান্ত হত্যা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য।

এসব ইস্যুতে আজ বুধবার কর্মসূচি ঘোষণা করবে জোটটি।  মঙ্গলবার বিকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করা হয় এবং কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ১১ দলের মধ্যে ৬ দলের আটজন নেতা উপস্থিত ছিলেন। তারা হলেন— এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমাদ আলী কাসেমী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান ও মহাসচিব নিজামুল ইসলাম নাঈম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বেল্লাল মিয়াজি এবং লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম প্রমুখ।

সভায় সীমান্তে পুশইন ও সীমান্ত হত্যা অবিলম্বে বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদার, নতজানু পররাষ্ট্রনীতি পরিহার করে সমমর্যাদার ভিত্তিতে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে পররাষ্ট্রনীতি গ্রহণ এবং দ্বিপাক্ষিক স্বার্থ ও বাংলাদেশের মর্যাদা রক্ষার আহ্বান জানানো হয়। সভায় এসব দাবির ভিত্তিতে গৃহীত কর্মসূচি ঘোষণার লক্ষ্যে আজ বুধবার দুপুর ১২টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে প্রেস ব্রিফিং করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে জোটের নেতারা উপস্থিত থাকবেন বলে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা