প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২ ১৫:৩৩ পিএম
অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। ফাইল ছবি
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বারের একাধিকবারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের শারীরিক অবস্থা আগের চেয়ে খারাপ হয়েছে।
শুক্রবার (৩১ ডিসেম্বর)
দুপুরে তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান
এ তথ্য জানিয়েছেন।
খন্দকার মাহবুব বুধবার
(২৮ ডিসেম্বর) থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তখন থেকেই তিনি
নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে আছেন।
শায়রুল প্রতিদিনের
বাংলাদেশকে বলেন, ‘আজ (শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে তার শারীরিক
অবস্থার অবনতি হয়। সর্বশেষ খবর তিনি সংকটময় মুহূর্তে আছেন।’
তিনি পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসী কাছে দোয়া চেয়েছেন। খন্দকার মাহবুরের সহধর্মিনী ও ছেলেসহ পরিবারের সদস্যরা এবং হাইকোর্টের সহকর্মীরা হাসপাতালে আছেন।