× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুবের অবস্থার অবনতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২ ১৫:৩৩ পিএম

অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। ফাইল ছবি

অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বারের একাধিকবারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের শারীরিক অবস্থা আগের চেয়ে খারাপ হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরে তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

খন্দকার মাহবুব বুধবার (২৮ ডিসেম্বর) থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তখন থেকেই তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে আছেন।  

শায়রুল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আজ (শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। সর্বশেষ খবর তিনি সংকটময় মুহূর্তে আছেন।’

তিনি পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসী কাছে দোয়া চেয়েছেন। খন্দকার মাহবুরের সহধর্মিনী ও ছেলেসহ পরিবারের সদস্যরা এবং হাইকোর্টের সহকর্মীরা হাসপাতালে আছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা