× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেরিতে হলেও অর্থনৈতিকভাবে বিপদে পড়েছে সরকার : অলি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২ ১৯:৩৬ পিএম

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২ ২০:০৬ পিএম

শুক্রবার বিকালে রাজধানীতে গণমিছিল করেছে এলডিপি। ছবি : প্রবা

শুক্রবার বিকালে রাজধানীতে গণমিছিল করেছে এলডিপি। ছবি : প্রবা

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেরিতে হলেও অর্থনৈতিকভাবে বিপদে পড়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ।

তিনি বলেছেন, ‘রপ্তানি আজ সংকুচিত হচ্ছে। আমদানির টাকা পরিশোধ করার জন্য ব্যাংকে টাকার অভাব। দেরিতে হলেও বর্তমান সরকার অর্থনৈতিকভাবে বিপদে পড়েছে। এর জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশত্যাগ করতে বাধ্য হবে।’

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করেছে এলডিপি। সেখানে মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে অলি এসব কথা বলেন।  সেখান থেকে আগামী ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারা দেশে গণ-অবস্থান কর্মসূচিও ঘোষণা করেন তিনি।

অলি আহমেদ বলেন, ‘বর্তমান সরকার অর্থনৈতিকভাবে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। জীবিকা নির্বাহের জন্য মানুষকে আয়ের চেয়ে দ্বিগুণ অর্থ ব্যয় করতে হচ্ছে। মেট্রোরেলসহ মেগা প্রজেক্টের নামে বাংলাদেশ থেকে লক্ষ-হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দেশের শিক্ষাব্যবস্থা আজ বিধ্বস্ত। এ কারণে আগামী দুই-তিন বছর পর প্রশাসন চালানোর জন্য যোগ্য ও মেধাবী জনবল পাওয়া যাবে না। স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস। এ কারণে এক কোটির অধিক মানুষ ভারতে চিকিৎসার জন্য গমন করছে।’

গণমিছিল-পূর্ব সমাবেশে এলডিপির প্রেসিডিয়াম সদস্য মো. নূরুল আমিন, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মুর্শেদ, প্রিন্সিপাল অ্যাড. সাকলাইন, ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মাহবুব রহমান, কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন মিয়াজীসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা