প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২ ১৫:৪৮ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২ ১৬:০৪ পিএম
অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। ফাইল ফটো
বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, প্রবীণ আইনজীবী ও সুপ্রিমকোর্ট বারের একাধিকবারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ভেন্টিলেশন সাপোর্টে আছেন।
রাজধানীর বসুন্ধরা এলাকার এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
পরিবারের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) হঠাৎ শ্বাস কষ্ট শুরু হলে খন্দকার মাহবুব হোসেনকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাকে অক্সিজেন নেওয়ার জন্য ভেন্টিলেশন সাপোর্ট দিতে হচ্ছে।
পরিবার ও দলের পক্ষ থেকে খন্দকার মাহবুবের আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে বলে জানান শায়রুল কবির খান।