প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৩ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানকে দেখতে রবিবার হাসপাতালে যান দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে রবিবার হাসপাতালে যান দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।
সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান কিছুদিন ধরে জ্বর, শরীর ব্যথা এবং ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন। পরে পায়ে তীব্র ব্যথা অনুভূত হলে পরীক্ষা-নিরীক্ষার পর তার পায়ের শিরায় রক্তনালী জমাট বেঁধে ডিপ ভেইন থ্রম্বসিস (ডিভিটি) ধরা পড়ে।
এরপর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
প্রথম দিকে শারীরিক অবস্থার অবনতি হলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তার অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে।
ডা. রফিক হাসপাতালে সেলিমা রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন।