× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানিকগঞ্জ পেল প্রথম নারী মন্ত্রী

আব্দুস ছালাম সফিক, সাটুরিয়া (মানিকগঞ্জ)

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৪ পিএম

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নির্বাচিত সংসদ সদস্য আফরোজা খানম রিতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নির্বাচিত সংসদ সদস্য আফরোজা খানম রিতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রী হচ্ছেন আফরোজা খানম রিতা। মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে নির্বাচিত হওয়ার পর এবার পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। স্বাধীনতার পর এই আসনে তিনিই একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। নবগঠিত সরকারে তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। 

আফরোজা খানম রিতা সাবেক মন্ত্রী ও মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত হারুনার রশিদ খান মুন্নুর জ্যেষ্ঠ কন্যা। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং মানিকগঞ্জ জেলা বিএনপির দুইবারের নির্বাচিত সভাপতি। বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার বাবা প্রয়াত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু ছিলেন মানিকগঞ্জ-২ এবং মানিকগঞ্জ-৩ আসনে চারবারের সংসদ সদস্য; মন্ত্রীও ছিলেন তিনি।

রাজনৈতিক জীবন

বাবার হাত ধরেই রাজনীতিতে আসেন আফরোজা খানম। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ এবং মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী বাবা হারুনার রশিদ খানের প্রধান নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব পালনের মধ্য দিয়ে রাজনৈতিক জীবনের শুরু তার। এরপর জেলা ও ঢাকায় দলীয় বিভিন্ন কর্মসূচিতে নেতা-কর্মীদের নিয়ে অংশ নেন তিনি। আফরোজা খানম ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (হরিরামপুর ও সিঙ্গাইর) আসনে ধানের শীষ প্রতীকে  প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১০ সালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। পরের বছর ২০১৩ সালে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা