× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনোক্র্যাট কোটায় তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আমিন উর রশিদ

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৬ পিএম

হাজি আমিন উর রশিদ ইয়াছিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হাজি আমিন উর রশিদ ইয়াছিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিন উর রশিদ ইয়াছিন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার তাকে শপথের প্রস্তুতি নিতে ফোন করা হয়েছে বলে তার একাধিক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। জানা গেছে, কৃষি, মৎস্য ও খাদ্য—এই তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজি ইয়াছিন কুমিল্লা–৬ (সদর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন। তবে এ আসনে দলীয় মনোনয়ন পান দলের চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও গত ১৯ জানুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন।

এর আগে ১৫ জানুয়ারি তাকে কুমিল্লা দক্ষিণ জেলাধীন সব সংসদীয় আসনে বিএনপির নির্বাচনি সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

দীর্ঘ রাজনৈতিক জীবনে হাজি আমিন উর রশিদ ইয়াছিন কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কুমিল্লা-৬ আসন থেকে অংশ নিয়ে পরাজিত হন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত ফলাফলের মাধ্যমে দলটি ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণও একই স্থানে অনুষ্ঠিত হচ্ছে।

দলীয় মনোনয়ন না পেলেও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার পর এবার টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন হাজি ইয়াছিন—এ নিয়ে কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা