× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করে না: মঈন খান

খুলনা সংবাদদাতা

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২২ ২০:০৫ পিএম

শনিবার বিকালে খুলনায় বিএনপির সমাবেশে দলের নেতারা। ছবি: প্রবা

শনিবার বিকালে খুলনায় বিএনপির সমাবেশে দলের নেতারা। ছবি: প্রবা

বিএনপি সহিংসতা নয়, শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. মঈন খান। 

তিনি বলেছেন, ‘বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। আমরা সাংঘর্ষিক রাজনীতে বিশ্বাসী নই। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। জনগণের সুখ শান্তি  সেবার জন্য রাজনীতি করে। ১৮ কোটি মানুষের ভিন্ন ভিন্ন মত থাকলেও ক সাথে কাজ করায় বিশ্বাসী বিএনপি।’ 

শনিবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা ও মহানগর শাখার গণ- সমাবেশ ও মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খুলনা মহানগরীর কেডি ঘোষ রোডের জেলা ও মহানগর কার্যালযের সামনে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। 

সমাবেশে ড. মঈন খান বলেন, ‘আপনারা দেশের এত উন্নয়ন করেছেন বলে দাবি করছেন, স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে নির্দলয়ী তত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। জনগণ ভোট দিলে বা জনগণ চাইলে আপনারা আবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পাবেন। দিনের ভোট রাতে না দিয়ে জনগণকে দিনের ভোট দেওয়ার সুযোগ করে দিন। একটি নির্বাচনে একই দলের ২৯৩ জন সংসদ সদস্য থাকা মানে দেশে অলিখিত এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম রয়েছে।’ 

তিনি বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনকে দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা নিজেরাও তাদের দায় স্বীকার করেছেন। তাই ব্যর্থ নির্বাচন কমিশনকে বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য সরকার তথা আওয়ামী লীগের প্রতি আহ্বান জানাই। 

সমাবেশে আরও বক্তব্য দেন আজিজুল বারী হেলাল, জয়ন্ত কুন্ডু, আমীর এজাজ খান, আবু হোসেন বাবুসহ অনেকে। 

এর আগে জেলার বিভিন্ন উপজেলা এবং মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপিসহ এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল করে সমাবেশে যোগ দেন। তবে সমাবেশকে কেন্দ্র করে বিএনপি কার্যালয়সহ পুরো নগর জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা