× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশ গড়ার লড়াইয়ে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন নজরুল ইসলাম খান

বাসস

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৫ পিএম

ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন নজরুল ইসলাম খান। ছবি : বাসস

ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন নজরুল ইসলাম খান। ছবি : বাসস

বিএনপির উন্নয়ন প্রয়াস ও দেশ গড়ার লড়াইয়ে গণমাধ্যমের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শনিবার তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

নজরুল ইসলাম খান বলেন, “আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের আহ্বান আপনারা দেশ-বিদেশে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আপনারা বিগত নির্বাচনে সারা দেশে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনের খবর সংগ্রহ করেছেন। 

“দেশে-বিদেশে সর্বত্র আপনারা সেটা জানিয়েছেন। আমরা আশা করব, আগামী দিনেও আমাদের উন্নয়ন প্রয়াস, আমাদের দেশ গড়ার লড়াই, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপির যে কার্যক্রম, সে কার্যক্রমে আপনারা সহযোগিতা করবেন ও সমর্থন জানাবেন”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা