× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-৮ সহ ৩০ আসনে ভোট পুনর্গণনার দাবি জামায়াতের

বিবিসি বাংলা

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১০ পিএম

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। ছবি: বিবিসি বাংলা

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। ছবি: বিবিসি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮-সহ ৩০টি আসনের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, ভোটের ফলাফলকে ম্যানিপুলেট করে অন্যকে বিজয়ী করা হয়েছে এবং ফলাফল জালিয়াতি করা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে দলটি এই দাবি জানায়।

জামায়াত নেতাদের দাবি, সঠিকভাবে ভোট পুনর্গণনা করা হলে অনেক আসনের ফলাফল পাল্টে যাবে। তারা বিশেষভাবে ঢাকা-৮, ঢাকা-১৭, ঢাকা-১৩ এবং ঢাকা-৬ আসনের কথা উল্লেখ করেন।

এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি এবং জোটগতভাবে ৭৭টি আসনে জয়লাভ করেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী তারা জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হতে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তারা আপাতত ৩০টি আসনের অভিযোগ পেয়েছেন। আরো কিছু আসনে পোলিং সেন্টার থেকে তথ্য নেওয়া হচ্ছে।

‘ইচ্ছাকৃতভাবে’ ফল বদলে দেওয়া, সন্ত্রাস, ম্যানিপুলেশন, জামায়াত প্রার্থীদের ‘রহস্যজনক’ কারণে ফেল করিয়ে দেওয়া, সর্বোপরি ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর অভিযোগ তুলেছে দলটি।

এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন, “প্রশাসনের একদল এবং নির্বাচন কমিশনের একদল” লোক এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা