× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াত সমর্থক ছেলের উপর হামলা, খবর শুনে মায়ের মৃত্যু

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২ পিএম

ফেনীর দাগনভূঞায় হামলার ঘটনায় আহত ছেলের খবর শুনে শনিবার রৌশন আরা বেগম নামে এক মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। ছবি: ভিডিও থেকে

ফেনীর দাগনভূঞায় হামলার ঘটনায় আহত ছেলের খবর শুনে শনিবার রৌশন আরা বেগম নামে এক মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। ছবি: ভিডিও থেকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনীতে রাজনৈতিক উত্তেজনার মধ্যে হামলার ঘটনায় আহত ছেলের খবর শুনে রৌশন আরা বেগম নামে এক মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের হীরাপুর গ্রামে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। রৌশন আরা বেগম হীরাপুর গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী এবং জয়নাল আবেদীন দুলালের মা।

দুলালেন ভাষ্য, দাড়িপাল্লার সমর্থক হওয়ায় শুক্রবার বিকালে জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারে হামলার শিকার হন তিনি।

তার অভিযোগ, যুবদল পরিচয়ধারী কয়েকজন কর্মী তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হামলার খবর পেয়ে হাসপাতালে আহত দুলালকে দেখতে যান জামায়াত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক। এ সময় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তিনি। 

এদিকে আহত দুলালের দাবি, তার ওপর হামলার খবর শুনে তার মা রৌশন আরা বেগম রাতে স্ট্রোক করেন। তিনি আগে থেকেই ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গাজী সালাহ উদ্দিন, দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির, জানান— হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি বলেন, “রৌশন আরা বেগম আগে থেকেই অসুস্থ ছিলেন। ছেলের আহত হওয়ার খবর শুনে হৃদরোগে আক্রান্ত হন এবং পরে মারা যান”।

এ বিষয়ে মো. শফিকুল ইসলাম, ফেনীর পুলিশ সুপার বলেন, “জামায়াত কর্মীকে মারধরের বিষয়টি আমরা জেনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা