× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি

বাসস

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৩ পিএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাসস

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাসস

বিগত দিনে রাজপথে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে সাথে নিয়েই বিএনপি সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি প্রতিশ্রুতির ব্যাপারে অটল। যাদের সঙ্গে বিগত দিনে রাস্তায় যুগপৎ আন্দোলন করেছি, তাদের সঙ্গে নিয়েই নির্বাচন করেছি, তাদের নিয়েই সরকার গঠন করব।

ঠাকুরগাঁও কালিবাড়িতে নিজ বাসভবনে শুক্রবার সকালে সাংবাদিকদের সঙ্গে নির্বাচনত্তোর মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। 

নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয় প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন থেকে প্রতিষ্ঠা করেন তখন থেকে দলটি কখনোই জনপ্রিয়তা হারায়নি। কারণ বিএনপি সবসময় জনগণের সঙ্গে থেকেছে, জনগণের রাজনীতি করেছে। এটাই আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। 

“একটা কথা মনে রাখতে হবে, বিএনপি কখনোই ক্যাডারবেইজ পলিটিক্যাল পার্টি নয়; এটি পাওয়ারবেইজ পলিটিক্যাল পার্টি। সেই চরিত্র নিয়েই বিএনপি জনগণের জন্য কাজ করেছে; সরকারেও থেকেছে। বিএনপির ম্যানুফেস্টো, ভিশন, রাষ্ট্র সংষ্কারের প্রতিশ্রুতি, দাবি ও পয়েন্টগুলো জনগণ গ্রহণ করেছে বলেই আজকের এই ভূমিধস বিজয় হয়েছে”।   

তিনি বলেন, “জনগণ একটি দলকে ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছে এবং বিএনপি টু-থার্ড মেজোরিটি পেয়েছে। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে বাংলাদেশের জনগণ আবারও এদেশে সৎ কল্যাণমুখী রাজনীতি দিয়ে সমস্ত অপপ্রবণতাকে রুখে দিতে সক্ষম হবে”। 

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা