× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা–১৪

অনিয়ম-কারচুপির অভিযোগে ফল স্থগিত চান তুলি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৯ পিএম

মিরপুর–১ এলাকায় চিড়িয়াখানা রোডের রোহানি সুপারমার্কেট সিটিতে শুক্রবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। ছবি: ভিডিও থেকে

মিরপুর–১ এলাকায় চিড়িয়াখানা রোডের রোহানি সুপারমার্কেট সিটিতে শুক্রবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। ছবি: ভিডিও থেকে

ঢাকা–১৪ আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ফলাফল স্থগিত এবং পুনভোটের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। 

মিরপুর–১ এলাকায় চিড়িয়াখানা রোডের রোহানি সুপারমার্কেট সিটিতে শুক্রবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তুলি অভিযোগ করেন, নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে তার পোলিং এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ব্যালট ছিনতাই ও জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত না হলে জনগণের ভোটাধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কয়েকটি কেন্দ্রে ভোট শুরুর আগেই সন্দেহজনক পরিস্থিতি তৈরি হয় বলেও দাবি করেন তিনি।

নির্বাচন চলাকালে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তুলি অভিযোগ করেন, অনেক কেন্দ্রে বিরোধী প্রার্থীদের এজেন্টদের বসতে দেওয়া হয়নি এবং ভোট গণনায় স্বচ্ছতার অভাব ছিল।

ঢাকা–১৪ আসনের এই প্রার্থী নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল স্থগিত করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং প্রয়োজনে পুনঃভোট গ্রহণের আহ্বান জানান। তার ভাষায়, “জনগণের রায়কে বিকৃত করার অপচেষ্টা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।”

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ থাকা জরুরি। গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তিনি নিরপেক্ষভাবে প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানান।

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সানজিদা ইসলাম তুলি জানান, প্রমাণ সংগ্রহ করে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে অভিযোগ দাখিল করা হবে এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমীন, আসনের টিম লিডার ফেরদৌসী আহমেদ মিষ্টিসহ দলীয় নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা