× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমানকে ভারত-পাকিস্তানের শুভেচ্ছা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৮ এএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১০ পিএম

নির্বাচনের ফলাফলে বিএনপি এগিয়ে থাকার প্রেক্ষাপটে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব। ছবি: বিএনপি মিডিয়া সেল

নির্বাচনের ফলাফলে বিএনপি এগিয়ে থাকার প্রেক্ষাপটে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব। ছবি: বিএনপি মিডিয়া সেল

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফলে বিএনপি এগিয়ে থাকার প্রেক্ষাপটে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব

প্রতিবেশী দুই দেশই বাংলাদেশের সম্ভাব্য নতুন সরকারের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহের কথা জানিয়েছে।

তবে এখনও নির্বাচন ও গণভোটের ফলাফল ঘোষণা প্রক্রিয়া চলমান রয়েছে। এখন পর্যন্ত ঘোষিত আসনগুলোর ফলাফলে দেখা যাচ্ছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৫০টির বেশি আসনে জয় নিশ্চিত করেছে বিএনপি। ফলে দলটি একক সংখ্যাগরিষ্ঠতার পথে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে।

তবে ফলাফল ঘোষণা প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দল দুটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কয়েকটি কেন্দ্রে ফল ঘোষণায় অসঙ্গতি ও অনিয়ম রয়েছে।

তাদের দাবি, কিছু আসনে পুনঃগণনা ও তদন্তের প্রয়োজন রয়েছে। তবে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ফলাফল ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন হলে সার্বিক চিত্র আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।

গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ সমর্থন পাকিস্তানের

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকার খবরে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে।

জারদারি আশা প্রকাশ করেন, ঢাকায় গড়ে ওঠা নতুন রাজনৈতিক বাস্তবতা দক্ষিণ এশিয়ায় আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক সম্মাননির্ভর সম্পর্ক প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

পাশাপাশি বাণিজ্য, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সহযোগিতা বাড়াতে ইসলামাবাদ আগ্রহী বলেও জানান তিনি।

যৌথভাবে কাজ করতে আগ্রহী ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বিএনপির ‘সুস্পষ্ট জয়ের’ কথা উল্লেখ করে তারেক রহমানকে অভিনন্দন জানান।

তিনি লেখেন, বাংলাদেশের সংসদ নির্বাচনে দলকে বিজয়ের পথে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন।

ভারত সবসময় একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে উল্লেখ করে মোদী বলেন, এই ফলাফল বাংলাদেশের জনগণের তার নেতৃত্বের প্রতি আস্থার বহিঃপ্রকাশ। 

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী জানান, দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে তিনি একসঙ্গে কাজ করতে প্রত্যাশী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা