× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্দিষ্ট কিছু আসনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ ও কারচুপির অভিযোগ বিএনপির

বিবিসি বাংলা

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩১ এএম

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। ছবি: ভিডিও থেকে নেওয়া

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নির্বাচনে কারচুপি, জালিয়াতি ও কেন্দ্র দখলসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ তুলেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। 

ঢাকার গুলশানে এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, “এত কিছুর পরেও যে বেসরকারি ফলাফল আমরা পাচ্ছি তাতে জনগণের ভালোবাসায় সিক্ত দল জনসমর্থন নিয়ে দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে সরকার গঠন করবে”।

বিএনপির দাবি, দলটির চেয়ারম্যান তারেক রহমান তার দুটি নির্বাচনি আসন বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

নির্দিষ্ট কিছু আসন নিয়ে অভিযোগ তুলেছেন মাহদী আমিন। তিনি বলেন, “শুধুমাত্র ঢাকা শহরে, ঢাকা-৮, ঢাকা-১১, ঢাকা-১৬ সহ বেশ কিছু আসনে উদ্দেশ্যমূলক ভাবে ফলাফল ঘোষণা করায় বিলম্ব করা হচ্ছে”।

তার অভিযোগ, “নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা