× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪ আসনে ‘আগেই ভোট’ ও হামলার অভিযোগ ইসলামী আন্দোলনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৪ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেইসবুক পেইজের ভিডিও থেকে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেইসবুক পেইজের ভিডিও থেকে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশের কয়েকটি আসনে অনিয়ম ও বাধা দেওয়ার অভিযোগ তুলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির দাবি, কোনো কোনো কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর আগেই ভোট দেওয়া সম্পন্ন হয়েছে এবং তাদের প্রার্থী ‘হাতপাখা’ মার্কার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

বিডি নিউজের এক প্রতিবেদনে বলা হয়; সংবাদমাধ্যমে বৃহস্পতিবার দুপুরে পাঠানো এক বার্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ দাবি করেন, ভোলা-১ আসনের বহু কেন্দ্রে আগেই ভোট হয়ে গেছে।

একই আসনের ভেদুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ব্যাংকের হাট বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের নারী এজেন্টরা ভোটারদের কাছ থেকে সিল নিয়ে নিজেদের প্রতীকে সিল দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

ভোলা-১ আসনের উত্তর দিঘোলদী ৭ নম্বর ওয়ার্ডে ইসলামী আন্দোলনের জেলা উত্তরের সেক্রেটারি ও প্রার্থীর নির্বাচনি এজেন্টসহ পর্যবেক্ষক দলকে স্থানীয় বিজেপি নেতাকর্মীরা দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখে বলে দাবি করা হয়। পরে সেনাবাহিনী এসে তাদের উদ্ধার করে বলে জানায় দলটি।

পটুয়াখালী-৪ আসনে বিভিন্ন কেন্দ্রে বিএনপির নেতাকর্মীরা হাতপাখার প্রার্থী ও কর্মীদের বাধা দেওয়ার পাশাপাশি হামলা চালিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। ময়পুর মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার কথাও উল্লেখ করেন শেখ ফজলুল করীম মারুফ।

ভোলা-৪ আসনের চরকলমী ইউনিয়নে ভোট কারচুপিতে বাধা দেওয়ায় বিএনপির লোকজন হাতপাখার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে দাবি দলটির।

নরসিংদী-৫ আসনের রায়পুরায় ধানের শীষের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে তাদের লোকজনের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

ঝালকাঠি-১ আসনের বড়ইয়া ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে হাতপাখার এজেন্টদের থাকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা