বিবিসি বাংলা
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৭ পিএম
ঠাকুরগাঁও নিজ নির্বাচনি এলাকার বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে নেওয়া
সারাদেশে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিবিসি বাংলাকে দুপুর দুইটার দিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে এই সন্তোষ প্রকাশ করেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনে সামগ্রিকভাবে বড় ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর তারা পাননি।
তিনি দাবি করেন, তার নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওয়ে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে এবং দুপুর দুইটা পর্যন্ত ৫৫ শতাংশ ভোট পড়েছে তার ধারণা।