প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩১ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৪ পিএম
এনসিপি লোগো। ছবি: এনসিপি ফেসবুক পেজ
রাত পোহালেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিকে হঠাৎ করে ভোটের আগের রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটি।
দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বুধবার এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনটি রাত ৮টায় এনসিপির বাংলামোটরের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
এতে এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া, নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিনসহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।