প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৫ এএম
সোমবার রাত সোয়া ১১টার দিকে বাবা-মায়ের তবর জিয়ারত করেন তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল
বাবা–মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারের আনুষ্ঠানিক ইতি টেনেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সোমবার রাত সোয়া ১১টার দিকে তিনি বাবা-মায়ের সমাধিতে যান। এ সময় তিনি সমাধির পাশে দাঁড়িয়ে বিশেষ দোয়ায় অংশ নেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
শেষ দিনের প্রচারে ঢাকার ৮টি আসনে জনসভা করে এবারের নির্বাচনী প্রচারাভিযান শেষ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
গত ২২ জানুয়ারি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে বিএনপির নির্বাচনী প্রচার শুরু করেন তারেক রহমান। প্রায় ২০ দিনের এই প্রচারাভিযানের শেষ দিন সোমবার তিনি রাজধানীর বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভায় অংশ নেন।