× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের সংস্কার চাইলে ধানের শীষ ও হ্যাঁ ভোট দিতে হবে : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৮ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০০ পিএম

নির্বাচনি প্রচারকালে রবিবার ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলেনবাবুর বাজারে পথসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

নির্বাচনি প্রচারকালে রবিবার ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলেনবাবুর বাজারে পথসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

দেশের সংস্কার চাইলে ধানের শীষ ও গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে বলে আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে নির্বাচনি প্রচারকালে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলেনবাবুর বাজারে এক পথসভায় তিনি এ কথা বলেন। 

ধানের শীষে ভোট দিলে কি কি উন্নয়ন হবে এবং দেশের কি কি সংস্কার হবে তুলে ধরে  মির্জা ফখরুল বলেন, “দেশটা পরিচালনার জন্য যেটা প্রয়োজন সেটা ভেঙ্গেগেছে। এটাকে সংস্কার করতে হবে। সংস্কান চাইলে গণভোটে হ্যাঁ ভোট দিবেন। আর যদি সংস্কার না চান তবে তারা না ভোট দিবেন।”

জনসাধারণের উদ্দেশ্যে বলেন, “আর মাত্র তিন দিন পরই সিদ্ধান্ত হবে—এই দেশ আগের মতো চলবে, না কি নতুন পথে এগোবে। আপনারা কি নতুনভাবে দেশ চালাতে চান না? আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরোনো রাজনীতির বদলে আমরা নতুন নেতৃত্বকেই সমর্থন করব।”

তিনি আরও বলেন, “এই দেশের প্রধানমন্ত্রী হোক একজন তরুণ, যিনি নতুন চিন্তাভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আসুন, সবাই মিলে সেই পরিবর্তনের পক্ষে অবস্থান নিই।”

এ সময় সনাতন ধর্মালম্বীদের নিরাপত্তার দাবি উত্থাপিত হলে মির্জা ফখরুল বলেন, সংখ্যালঘুরা দেশের আমানত ও দেশের মালিক। সংখ্যালঘু কথাটা ভুলে যান। আমি মির্জা আলমগীর কখনোই আপনাদের ছেড়ে যাইনি ভবিষ্যতেও ছেড়ে যাবোনা। এ সময় তিনি নিজেই স্লোগাণ দেন, হিন্দু মুসলমান বেঁধেছে জোট ধানের শীষে দিবে  ভোট।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা