× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমানকে নিয়ে নির্মিত

‘সবার আগে হাসিমুখ’ তথ্যচিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৩ এএম

ছবি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ছবি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

‘সবার আগে হাসিমুখ’ তথ্যচিত্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মানবিক দিকগুলো চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। মানুষ ও প্রাণীর প্রতি তারেক রহমানের সহমর্মিতা ও মানবিকতার উদ্যোগ তুলে ধরা হয়েছেÑ যার অনেকটাই সাধারণ মানুষের অজানা।  শনিবার (৭ ফেবুয়ারি) রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার শো পরবর্তী প্রতিক্রিয়ায় বক্তরা এ কথা বলেন। 

এর আগে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’-এর প্রিমিয়ার শো হয়। দর্শকরা দেখে আবেগ তাড়িত হয়ে যান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এই প্রথম তথ্যচিত্র নির্মাণ করেছেন জুবায়ের বাবু।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমান বছরের পর বছর এভাবে মানুষের জন্য, প্রাণীর জন্য কাজ করে যাচ্ছেন। সেটা জানাই ছিল না। আমরাও যেমন খুব বেশিকিছু জানতাম না, তেমনই তথ্য চিত্রেও দেখলাম যাদের পাশে তিনি দাঁড়িয়েছেন তারাও বলেছেন, তারাও জানতেন না কে আছেন পেছনে। কার কাছ থেকে আসছে সাহায্য। মানুষ ও প্রাণীর কল্যাণে তার অবদান কখনও প্রচারের আলো খোঁজেনি। এই তথ্যচিত্র সেই নীরব মানবিক দিকটিকেই তুলে ধরেছে। 

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, আমার ধারণাই ছিল না। এখানে তারেক রহমানের অজানা মানবিক দিক উঠে এসেছে।’

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও তথ্যচিত্রটির নির্মাতা জুবায়ের বাবু বলেন, ‘সবার আগে হাসিমুখ’ কোনো রাজনৈতিক প্রোপাগান্ডা নয়। এটি একজন মানুষের গল্পÑ যিনি রাজনীতির ব্যস্ততার বাইরে থেকেও অসংখ্য মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে গেছেন নিভৃতে। মানুষ ও প্রাণীর প্রতি তারেক রহমানের সহমর্মিতা ও মানবিক উদ্যোগগুলোই ছিল এই তথ্যচিত্রের মূল অনুপ্রেরণা। তথ্যচিত্রটিতে তারেক রহমানের এমন সব মানবিক উদ্যোগ তুলে ধরা হয়েছে, যেখানে তিনি নীরবে অসহায় মানুষ, দুস্থ পরিবার এবং অবহেলিত প্রাণীর পাশে দাঁড়িয়েছেনÑ যার অনেকটাই সাধারণ মানুষের অজানা ছিল।

উপস্থিত অতিথিরা তথ্যচিত্রটিকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ একটি দলিল হিসেবে উল্লেখ করেন। দর্শক এটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে আখ্যায়িত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা