× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৫ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৭ এএম

ঢাকার কুর্মিটোলায় হোটেল রেডিসনে শনিবার রাতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং পিলখানায় শহীদ সেনা সদস্যদের পরিবারের সঙ্গে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকার কুর্মিটোলায় হোটেল রেডিসনে শনিবার রাতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং পিলখানায় শহীদ সেনা সদস্যদের পরিবারের সঙ্গে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপি ক্ষমতায় গেলে রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকার কুর্মিটোলায় হোটেল রেডিসনে শনিবার রাতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং পিলখানায় শহীদ সেনা সদস্যদের পরিবারের সঙ্গে বিএনপি আয়োজিত মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

বক্তব্যের শুরুতেই বিএনপির চেয়ারম্যান সেনাবাহিনী নিয়ে তার নিজের স্মৃতি তুলে ধরেন। তারেক রহমান বলেন, সেনাবাহিনীর মর্যাদা ও গৌরব ইস্যুতে সেনাবাহিনীকেই সজাগ থাকতে হবে।

তিনি বলেন, “গত দেড় দশকে সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা নিজেরা নিজেদের জিজ্ঞাসা করলে অনেক উত্তর পাওয়া যাবে। সেনাবাহিনী ভিন্ন কাজে যুক্ত থাকলে মূল উদ্দেশ্য ব্যাহত হয়। ফ্যাসিবাদের কবলে পড়ার পর সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল।”


বিএনপি ক্ষমতায় যেতে পারলে রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, “সেনাবাহিনী অবশ্যই রাজনীতি সচেতন থাকবে, কিন্তু রাজনীতির চাদরে যেন সেনাবাহিনী আচ্ছাদিত না হয়ে যায়, সেই ব্যাপারে সেনাবাহিনীর সদস্যের সতর্ক থাকতে হবে।” 



এ সময় তারেক রহমান বলেন, “সশস্ত্র বাহিনীর ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পে দাবিটি বিএনপির ইশতেহারেই অন্তর্ভুক্ত, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিগগিরই এটি বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।”

বিজিবির পুরনো নাম ফিরিয়ে দেওয়ার পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ড ইস্যুতে নিজ পরিকল্পনার কথাও জানান বিএনপির চেয়ারম্যান।


তিনি বলেন, “বিএনপি দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআর নামটি পুনর্বহাল করতে চাই। ক্ষমতায় গেলে বিডিআর হত্যাযজ্ঞের দিনটিকে শহিদ সেনা দিবস অথবা সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস ঘোষণা করবে বিএনপি।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা