× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলায় জামায়া‌ত-‌বিএন‌পি সংঘর্ষে আহত ৫

ভোলা প্রতি‌বেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩০ পিএম

মনপুরা উপ‌জেলার উত্তর সাকু‌চিয়া ইউনিয়‌নের মাস্টার হাটের আলম কলনীতে সংলগ্ন এলাকায় শুক্রবার সকা‌লে জামায়াত-বিএনপি সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মনপুরা উপ‌জেলার উত্তর সাকু‌চিয়া ইউনিয়‌নের মাস্টার হাটের আলম কলনীতে সংলগ্ন এলাকায় শুক্রবার সকা‌লে জামায়াত-বিএনপি সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভোলা-৪ আস‌নে (মনপুরা) জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মনপুরা উপ‌জেলার উত্তর সাকু‌চিয়া ইউনিয়‌নের মাস্টার হাটের আলম কলনীতে সংলগ্ন এলাকায় শুক্রবার সকা‌লে এঘটনা ঘ‌টে। দুজনকে মনপুরা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদ আল ফ‌রিদ ভূঁইয়া জানান, শুক্রবার সকা‌লে স্থানীয় বিএন‌পির কর্মীরা ওই এলাকায় ধা‌নের শী‌ষের প্রচার কর‌ছি‌লেন। একই সময় জামায়া‌তের ‌নেতা-কর্মীরাও ওই স্থা‌নে প্রচারে আসেন। এতে উভয় প‌ক্ষের কর্মীরা শুরুতে বাক-‌বিতন্ডায় জড়ান। এক পর্যা‌য়ে তা সংঘর্ষে রুপ নেয়। এত উভয়পক্ষের অন্তত ৫ জন নেতা-কর্মী আহত হন। এতের ম‌ধ্যে বিএন‌পির গ‌ণি মা‌ঝি ও জামায়া‌তের ইদ্দিস মা‌ঝি মনপুরা হাসপাতা‌লে চি‌কিৎসা নি‌য়ে‌ছেন ব‌লে জানা গে‌ছে। খবর পে‌য়ে পু‌লিশ ও নৌ বা‌হিনীর সদস‌্যরা ঘটনাস্থ‌লে পৌঁ‌ছে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনে। 

প‌রি‌স্থি‌তি বর্তমা‌নে স্বাভা‌বিক র‌য়ে‌ছে বলেও জানিয়েছেন ফ‌রিদ ভূঁইয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা