× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনার বাংলা গড়ার কারিগর হতে হবে : শেখ সেলিম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২২ ১২:৩৫ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২ ১৩:১০ পিএম

আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতারা। ছবি : প্রবা

আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতারা। ছবি : প্রবা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে আরও নিবেদিত হতে আহ্বান জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জাতীয় সম্মেলনের অভ্যর্থনা কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের কারিগর হতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের। মনে রাখতে হবে, আওয়ামী লীগের রাজনীতি ভোগের নয়, ত্যাগের। শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে আমাদের।’

শেখ সেলিম তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের নানা প্রেক্ষাপট তুলে ধরেন, তুলে ধরেন আওয়ামী লীগ গঠনের ইতিহাস।

ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমাদের দেশের একদল বুদ্ধিজীবী বলেন, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর আবার কী অবদান? আরে! বঙ্গবন্ধুই তো প্রথম ব্যক্তি যিনি ভাষার আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন। সেই জ্ঞানপাপী, বুদ্ধিজীবীদের জন্য দেশের অনেক অগ্রযাত্রা ব্যাহত হয়।’

এদিন সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে কেন্দ্রীয় নেতারা মঞ্চে আসার পর আধা ঘণ্টা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এরপর শোকপ্রস্তাব উত্থাপন করেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সম্মেলনে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে সারা দেশ থেকে আগত কাউন্সিলর, ডেলিগেট, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ সদস্যসহ সর্বস্তরের নেতাকর্মীর উপস্থিতিতে পরিপূর্ণ হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা