× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনী–২ আসন

১১ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনি কার্যালয় ভাঙচুরের অভিযোগ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৩ এএম

ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ইজ্জতপুর এলাকায় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর নির্বাচনি কার্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ইজ্জতপুর এলাকায় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর নির্বাচনি কার্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ইজ্জতপুর এলাকায় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর নির্বাচনি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

ইউনিয়নের দাইয়াবিবি বাজার সড়কে বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। ঘটনার পর জোটের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

মুজিবুর রহমান মঞ্জু ১১ দলীয় জোটের পক্ষে নির্বাচনে ঈগল প্রকীক নিয়ে লড়ছেন। 

স্থানীয় কয়েজনের সঙ্গে কথা বলে জানা যায়,  বুধবার সকালে ইজ্জতপুরে ঈগল প্রতীকের ওই নির্বাচনি কার্যালয়ের উদ্বোধন করেন দলীয় নেতাকর্মী ও প্রার্থীর সমর্থকেরা। রাতের কোনো একসময় কার্যালয়ের চেয়ার–টেবিলসহ ভেতরের জিনিসপত্র ভাঙচুরের ঘটনা ঘটে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে স্পষ্ট কিছূ বলতে পারেননি তারা।

সকাল বেলায় প্রার্থীর সমর্থকেরা ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনায় নির্বাচনকে ঘিরে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় জামায়াত কর্মী আব্দুল হাকিম পাটোয়ারী বলেন, ‘উদ্বোধনের পর সবাই নিজ নিজ বাসায় চলে যান। সকালে খবর পাই, রাতে দুর্বৃত্তরা অফিসে ভাঙচুর চালিয়েছে।’

তিনি এ ঘটনাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন। জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ঈগল প্রতীকের প্রার্থীর কর্মী আতাউল করিম সজীব বলেন, বিজয়ের সম্ভাবনা দেখে একটি পক্ষ বিভিন্ন স্থানে তাদের নির্বাচনি কার্যক্রমে বাধা দিচ্ছে। নির্বাচনি কার্যালয়ে ভাঙচুরকে তিনি ‘চরম অন্যায়’ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি করা হচ্ছে। বিষয়টি প্রশাসনের নজরে আনার কথাও জানান তিনি।

ফেনী জেলা এবি পার্টির সদস্যসচিব ফজলুল হক বলেন, কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হবে। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে এমন কর্মকাণ্ড প্রতিরোধের কথাও বলেন তিনি।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা বলেন, ইজ্জতপুরে একটি নির্বাচনি কার্যালয় ভাঙচুরের খবর তিনি পেয়েছেন। এ বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা