× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলকাতায় ভার্চুয়াল বক্তব্য

আসন্ন নির্বাচনকে সাজানো নাটক বলছেন জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩২ এএম

সজীব ওয়াজেদ জয়। ফাইল ফটো

সজীব ওয়াজেদ জয়। ফাইল ফটো

বাংলাদেশে জনগণের ভোটাধিকার হরণ ও নির্বাচনকে প্রহসনে পরিণত করার প্রধান হোতা, বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ভারতে বসে বাংলাদেশের আসন্ন নির্বাচনকে সাজানো নাটক বলেছেন।

ভারতের কলকাতায় একটি বইয়ের ওপর আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে সোমবার জয় এই হাস্যকর উক্তি করেছেন।

জয় বলেন, বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল, সেটি মূলত ছাত্র আন্দোলন ছিল। কোটা সংস্কারের দাবি অযৌক্তিক ছিল না; বরং তা ছিল একটি ন্যায্য দাবি। পুরনো কোটাব্যবস্থা ছিল সেকেলে ও অযৌক্তিক। কিন্তু আমাদের সরকারের বড় ব্যর্থতা ছিল আমরা পুরো বিষয়টি আদালতের ওপর ছেড়ে দিয়েছিলাম। 

বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে সে দেশে বসবাসকারী জয় বলেন, এরপর বিরোধী দল, ইসলামপন্থীরা এবং এমনকি আমাদের পুরনো বন্ধু সিআইএÑ সবাই মিলে আন্দোলনটিকে সহিংস করে তোলে। এতে নিরীহ প্রতিবাদকারী ও সাধারণ মানুষ আহত ও নিহত হন। বাস্তবতা হলোÑ সহিংসতা শুরু করেছিল জঙ্গিরা, সরকার নয়।

জয়ের অভিযোগ, গত দেড় বছর ধরে বাংলাদেশে একটি অনির্বাচিত সরকার দণ্ডপ্রাপ্ত সন্ত্রাসীদের কারাগার থেকে মুক্তি দিয়েছে। এরা হলি আর্টিজান হামলা, ব্লগার হত্যা, এমনকি যুক্তরাষ্ট্র দূতাবাসের একজন কর্মী হত্যার সঙ্গে জড়িত ছিল। আওয়ামী লীগ সরকার এসব জঙ্গিকে ধরে বিচার করে শাস্তি দিয়েছিল। কিন্তু এই সরকার তাদের মুক্ত করে দিয়েছে। এই সরকার সহিংসতাকে ‘গণপিটুনি’ বা ‘চাপ প্রয়োগকারী গোষ্ঠী’র কাজ বলে চালিয়ে দিচ্ছে। বিচারকদের বাড়ি ঘেরাও করে হুমকি দেওয়া হয়। গণমাধ্যমের বিরুদ্ধেও সহিংসতা চালানো হয়েছে। বর্তমান সরকার একটি অধ্যাদেশ জারি করে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের হত্যাকারীদের দায়মুক্তি দিয়েছে।

তিনি বলেন, আজ আমরা এমন একটি নির্বাচনের দিকে যাচ্ছি, যেটি কোনো সুষ্ঠু নির্বাচন নয়, একটি সাজানো নাটক। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হাজার হাজার পোস্টাল ভোট আগে থেকেই জামায়াত ও ‘হ্যাঁ’ ভোটে ভরে রাখা হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে।

জয় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানান এই নির্বাচনকে আগেই অবাধ ও সুষ্ঠু নয় বলে ঘোষণা করার।

প্রায় আধা ঘণ্টার বক্তব্যে জয় বিএনপিকে আমেরিকার ‘হাতের পুতুল’ বলে কটাক্ষ করেন। অন্যদিকে তার দাবি, জামায়াতে ইসলামী সরকার গঠন না করলেও বাইরে থেকে প্রভাব খাটাবে। এমন পরিস্থিতি ভারতের পূর্ব সীমান্তের নিরাপত্তার জন্য উদ্বেগজনক হয়ে উঠতে পারে বলেও দাবি তার। 

হাসিনা-তনয় বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসুক বা না আসুক, জামায়াত বাইরে থেকে প্রভাব খাটাবে। বিএনপি আমেরিকার পুতুল হয়ে থাকবে। ফলে জামায়াত যা খুশি তাই করতে পারবে। পাকিস্তান ফ্রি হ্যান্ড পেয়ে যাবে। এটি ভারতের পূর্ব সীমান্তের নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।’ 

আন্তর্জাতিক গোষ্ঠীকে এই নির্বাচনের নিন্দা জানানোর আহ্বান জানিয়ে জয় বলেন, ‘এটাই আপনাদের শেষ সুযোগ কিছু করার। জামায়াতকে বাংলাদেশের রাজনীতির মূল শক্তি হয়ে ওঠা থেকে আটকানোর এটাই শেষ সুযোগ।’

নির্বাচন হলেও বাংলাদেশের পরিস্থিতির উন্নতি হবে কি না তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জয়। তার কথায়, ‘এখন নির্বাচন আসছে। অনেক মানুষ মনে করছেনÑ নির্বাচন হলে অন্তত এই সরকার থেকে রেহাই মিলবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। আজ আমরা এমন একটি নির্বাচনের দিকে যাচ্ছি, যেখানে আওয়ামী লীগ ও সব প্রগতিশীল দল কার্যত নিষিদ্ধ। এটি দুই দলের লড়াইÑ বিএনপি ও জামায়াতে ইসলামীর। অন্য দলগুলোর অফিস পোড়ানো হয়েছে, নেতাদের গ্রেপ্তার করা হয়েছে, প্রচারের সুযোগ দেওয়া হচ্ছে না’Ñ মন্তব্য করে তিনি বলেন, ‘এটি কোনো সুষ্ঠু নির্বাচন নয়, এটি একটি সাজানো নাটক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা