× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোট গণনায় দেরির ‘নতুন গল্পে’ সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২০ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২১ পিএম

যশোর উপশহর কলেজ মাঠে সোমবার নির্বাচনি জনসভায় কথা বলছেন তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল

যশোর উপশহর কলেজ মাঠে সোমবার নির্বাচনি জনসভায় কথা বলছেন তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল

এবার ভোট গণনায় কিছুটা দেরি হতে পারে— অন্তর্বর্তী সরকারেরে এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করে বলেছেন, ভোট গণনায় দেরির নামে কোনো পক্ষ যেন সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।  

যশোর উপশহর কলেজ মাঠে সোমবার বেলা আড়াইটার দিকে নির্বাচনি জনসভায় তিনি এই আহ্বান জানান। 

তারেক রহমান বলেন, “নতুন গল্প শুনছি ইদানিং। নতুন গল্প শুনছি যে, এবার বলে ভোট গণনা করতে অনেক বেশি সময় লাগবে। এই দেশের মানুষ হয়তো গত একযুগ ভোট দিতে পারেনি কিন্তু ভোট দেওয়ার যে অভিজ্ঞতা তাদের নাই তা কিন্তু না”।

দেশের মানুষের ভোট গণনার সময় বিষয়ে ধারণা আছে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, “৯১ সালে ভোট দিয়েছে ৯৬ সালে ভোট দিয়েছে ২০০১ সালে ভোট দিয়েছে। ভোট গণনা করতে কেমন সময় সময় লাগে বাংলাদেশের মানুষের সেই ধারণা আছে। কাজেই যদি কেউ ভোট গণনা করতে দেরি হবে এই উসিলা দিয়ে যদি কেউ কোন সুযোগ নিতে চায় আপনাদেরকে তা প্রতিরোধ করতে হবে”।

নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল উঠেপড়ে লেগেছে জানিয়ে তিনি বলেন, “আজকে নির্বাচনকে বিতর্কিত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য এরা উঠে পড়ে করে লেগেছে। সেই জন্য আজকে এখানে লাখো জনতার উপস্থিতিতে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সকল মা-বোন এবং এলাকার সকল মানুষের কাছে আমি একটি আহ্বান জানাতে চাই আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে যাতে কেউ ষড়যন্ত্র করে আপনার সেই ভোটের অধিকারকে কেড়ে নিতে না পারে আবার”।

জনসভায় তারেক রহমান বলেন, “একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা কর্মজীবী নারীদের নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ কথা বলেছেন। দেশের মানুষ যখন আন্দোলন শুরু করেছেন, তাঁরা বাঁচার জন্য এখন বলছেন, তাঁর অ্যাকাউন্ট নাকি হ্যাকড হয়েছে। প্রশাসনের লোকজন বলেছেন, তাঁদের অ্যাকাউন্ট হ্যাক হয়নি। ওই রাজনৈতিক দল মিথ্যা কথা বলছে”।

উপস্থিত জনতার উদ্দেশে তারেক রহমান আরও বলেন, “যারা দেশের মানুষের কাছে মিথ্যা কথা বলে, তারা বিকাশ নম্বর নিচ্ছে। এটাই তাদের ক্যারেক্টার (চরিত্র)। তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। তাদের ভূমিকার কারণে একাত্তর সালে লাখ লাখ মা–বোন ইজ্জত হারিয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে”। 

সেই দলের নারী কর্মীদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, “আমার প্রশ্ন তাদের দলেও তো তাদের নারীকর্মী আছে বলে শুনেছি। তাদের নারী কর্মীরাও তো ঘর থেকে বের হয়ে তাদের দলের কাজে যায়। তাহলে আমরা কি এখন প্রশ্ন করতে পারি না? তাদের নারী কর্মীদের কাছে যে আপনাদের দলের নেতা দেখুন। আপনাদের সম্পর্কে কি নোংরা চিন্তা করে?” 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা