× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহিদদের স্মরণে ফ্রি ছানি অপারেশন ও দোয়া মাহফিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৯ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৭ পিএম

শহিদদের স্মরণে ফ্রি ছানি অপারেশন ও দোয়া মাহফিল

স্বৈরাচারবিরোধী দীর্ঘ আন্দোলনে গুম ও শহিদদের স্মরণে একটি বিনামূল্যের ছানি অপারেশন কর্মসূচি ও দোয়ার আয়োজন করা হয়। যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ–স্বাস্থ্য সম্পাদক ও চক্ষু বিশেষজ্ঞ ডা. বেলাল হোসেন নাজিমের উদ্যোগে রবিবার সন্ধ্যায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকেরা জানান, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের আন্দোলনে জীবন দেওয়া ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে সুবিধাবঞ্চিত রোগীদের চিকিৎসাসেবা দেওয়াই ছিল কর্মসূচির লক্ষ্য।

দীর্ঘ আন্দোলনে গুম ও শহিদদের স্মরণে একটি বিনামূল্যের ছানি অপারেশন কর্মসূচি ও দোয়ার আয়োজন করেন ডা. বেলাল হোসেন নাজিম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. তৌহিদুল ইসলাম জন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক কাজী মাহবুবুল আলম নীলু, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন বাবু, সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান রনি খানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

ঢাকা–১৭ আসনের অন্তর্গত ক্যান্টনমেন্ট ও ভাষানটেক থানার বিভিন্ন এলাকা থেকে রোগীদের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বাছাই করা হয়। পরে ডা. শোয়েব আহমেদ রবিন ও ডা. বেলাল হোসেন নাজিম ছানি অপারেশন সম্পন্ন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. রফিকুল ইসলাম আন্দোলনে নিহত ও আহত নেতাকর্মীদের স্মরণ করেন। তিনি বলেন, শহীদদের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে কাজ করে যাওয়ার প্রত্যয় থেকেই এ ধরনের মানবিক কর্মসূচি গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা