× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাঁতপণ্য বিশ্বে ছড়িয়ে দিতে চান তারেক রহমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬ ২০:২০ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬ ২০:৪৪ পিএম

সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি সমাবেশে শনিবার বক্তব্য দেন তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি সমাবেশে শনিবার বক্তব্য দেন তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

সিরাজগঞ্জ ও পাবনার ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার মাধ্যমে এই অঞ্চলের অর্থনীতিকে সমৃদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই এলাকার মানুষ এই তাঁতশিল্পের সাথে জড়িত। আমরা যদি পরিকল্পনা গ্রহণ করতে পারি তাহলে এই তাঁতশিল্পে উৎপাদিত পণ্য সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হব।

সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি সমাবেশে শনিবার তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতাকর্মীরা শান্তিতে বিশ্বাস করে জানিয়ে তারেক রহমান বলেন, “আমরা সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের নাগরিক। আমাদের কাছে ধর্মটা মুখ্য নয়। আমাদের কাছে জাতপাত মুখ্য নয়। আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের মানুষ। কাজেই মানুষকে মানুষ হিসাবে আমরা মূল্যায়ন করতে চাই। মানুষকে মানুষের মূল্যায়ন করতে হব।

“আমরা যদি দেশে জনগণের শাসন কায়েম করতে পারি। আমরা যদি দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি। আমরা যদি দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলেই একমাত্র সম্ভব দেশ এবং জনগণের প্রকৃত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করা”।

তিনি বলেন, “আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের নেতাকর্মীরা সহ বাংলাদেশের মানুষ নিজের জীবনকে উৎসর্গ করেছে। স্বৈরাচারের পতন ঘটেছে। এখন দেশ গড়তে হবে আমাদেরকে। সকলকে আমাদের একসাথে এখন কাজ করতে হবে। দেশ গঠন করতে হবে”।

নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, “সিরাজগঞ্জ এবং পাবনা আমরা জানি এখানে যেমন কৃষি আছে তেমন একইভাবে ছোট ছোট মিল কারখানাগুলো আছে। কিন্তু এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে”।

উত্তরাঞ্চলকে কৃষি প্রধান এলাকা উল্লেখ করে তিনি আরও বলেন, “কৃষিজীবী মানুষ এই উত্তরাঞ্চলে বেশি। সেইজন্য আমরা সেই ঠাকুরগাও থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্বলী রঙের কথা বলি। প্রথমেই চোখের সামনে ভেসে উঠে সিরাজগঞ্জ পাবনার এলাকার কথা”। 

বাংলাদেশে নারীদের শিক্ষা ব্যবস্থার জন্য খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, “আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার সময় আপনাদের নিশ্চয়ই মনে আছে। এ এলাকাসহ সারা বাংলাদেশে নারীদের শিক্ষা ব্যবস্থার জন্য উনি একটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তারপরে ক্লাস ওয়ান থেকে ক্লাস ১২ পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি হয়ে গিয়েছে। যার সুবিধা আজও লক্ষ কোটি মেয়েরা পাচ্ছে। মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি। 

“কিন্তু গত ২০ বছর ধরে এই মেয়েরা আজ অনেকেই মা’তে পরিণত হয়েছে। কিন্তু শিক্ষার আলো তাদের কাছে আছে। আমরা এই মায়েদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই অর্থনৈতিকভাবে। এ জন্যই আমরা বাংলাদেশের প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে ধীরে ধীরে আমরা মায়েদের পর্যায়ক্রমিকভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলবো”।

তিনি বলেন, “ আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির সাথে জড়িত। এই দেশে যদি কৃষক ভাইরা ভালো থাকে তাহলেই একমাত্র সম্ভব বাংলাদেশকে ভালো রাখা। বাংলাদেশের মানুষকে ভালো রাখা। কৃষক ভাইরা সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে এবং তাদের পরিশ্রমের ফলেই সারা বাংলাদেশের মানুষ দুবেলা তিনবেলা ভাত খেয়ে বেঁচে থাকে। আমরা তাদের প্রয়োজনীয় সার, প্রয়োজনীয় কীটনাশক, প্রয়োজনীয় ফসলের বীজ ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। যাতে করে মধ্যেখানে কোন মধ্য সত্তাভোগী বা ফরিয়া যাতে কোন সুবিধা না পায়। সেই জন্যই কৃষক ভাইদের জন্য আমরা একটি কৃষক কার্ড দিতে চাই”।

তরুণ ও প্রবাসীদের ট্রেনিংয়ের ব্যবস্থার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, “বর্তমানে তরুণ সদস্যের তরুণ সমাজের যুব সমাজের বহু সদস্য আছে যারা আইটিতে কাজ করে। তাদেরকে আমরা বিশেষভাবে ট্রেনিং দিতে চাই। যাতে করে তারা তাদের কর্মকাণ্ডে আরো ভালো করে ব্যবস্থা গ্রহণ করতে পারে। 

“একইভাবে এ এলাকার বহু মানুষ বিদেশে যায়। বিদেশে যখন যায় তখন তাদের কোন ট্রেনিং থাকে না। আমরা চাই সিরাজগঞ্জ এবং পাবনায় আমরা ট্রেনিং সেন্টার ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করব। যার ফলে আমরা আমাদের বেকার ভাইদেরকে সেখানে আমরা ট্রেনিং দিব। ট্রেনিং দিয়ে আমরা বিদেশে পাঠাতে চাই। যাতে করে তারা বিদেশেকালে ভালো বেতনে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে”। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা